IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গর্ভবতীকে মারধর করে বাচ্চা নষ্ট করার অভিযোগ

তানোরে গর্ভবতীকে মারধর করে বাচ্চা নষ্ট করার অভিযোগ

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জমিতে আলু কুড়াতে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে এক দরিদ্র গর্ভবতী গৃহবধূকে মারপিট করে পেটের বাচ্চা নষ্ট করার ঘটনা ঘটিয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার আমশো গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও বইছে দুষ্কৃতকারীদের কঠোর শাস্তির দাবি। বর্তমানে ওই গর্ভবতী গৃহবধূ রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে তানোর পৌর এলাকার আমশো গ্রামের মৃত খেন্টুর পুত্র আলু চাষী শফিকুল ইসলাম তার জমিতে আলু কুড়ানোর জন্য একই গ্রামের ইমরান আলীর স্ত্রী ববিতা (৩০)কে (৮ মাসের অন্তসত্তা) বাড়ির পূর্ব পার্শ্বের আলুর জমিতে ডেকে নিয়ে যায়। এবং আলু কুড়ানোর এক পর্যায়ে শফিকুলের মেয়ে জামাইয়ের ভাই একই গ্রামের নাদের আলীর পুত্র রসুল (৫০)’র সাথে ওই গর্ভবতীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রসুল ওই গর্ভবতীকে বেধড়কভাবে কিল-ঘুষি ও লাথি মারে। এতে করে ওই গর্ভবতী গৃহবধূ আলুর জমিতেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় খবর পেয়ে গ্রামবাসী ও পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ওই গর্ভবতীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত শনিবার রাতে ওই গর্ভবতী গৃহবধূ মৃত পুত্র সন্তান প্রসব করেন।

বিষয়টি নিয়ে ওই গর্ভবতীর ভাই সাইফুদ্দিন বলেন, আমার বোনকে অন্যায়ভাবে মারপিট করে পেটের বাচ্চা নষ্ট করা হয়েছে। আমি এর বিচার চাই।

তিনি বলেন, থানায় গিয়েছিলাম পুলিশ বলেছে রোগী সুস্থ্য হয়ে আসলে থানায় অভিযোগ দিতে বলে ফিরিয়ে দিয়েছেন। ফলে থানায় অভিযোগ না নেওয়ায় চরম হতাশ হয়ে পড়েছে গর্ভবতী গৃহবধূর পরিবার।

এঘটনায় জমির মালিক শফিকুল ইসলাম ও তার জামাইয়ের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাত্র ১ থেকে ২টা চড় থাপ্পর মারা হয়েছে। কি কারণে মারা হয়েছে তার সর্দত্তর না দিয়ে এড়িয়ে যান তারা।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31