IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় সেই জয়নালকে পেটালো ছাত্রের অভিভাবক

বাঘায় সেই জয়নালকে পেটালো ছাত্রের অভিভাবক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে বুধবার (১৫ ফেব্রুয়ারী) প্রতিপক্ষের মারপিটে জয়নাল হোসেন নামের একজন আহত হয়েছে। ঘটনার পর জয়নাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে শাহিন আলমের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলে শাহাদত হোসেনকে মারপিট করে জয়নাল হোসেন। সেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার জোতনশি গ্রামে।

জানা যায়, মঙ্গলবার জয়নাল হোসেনের প্রথম শ্রেণীতে পড়ুয়া মেয়ে খাদিজা খাতুনের সাথে একই শ্রেণীতে পড়ুয়া শাহিন আলমের ছেলে মোহাব্বত হোসেনের ঝগড়া হয়। বিষয়টি জানার পর, টিফিন সময়ে স্কুলে যান জয়নাল হোসেন। সেখানে মোহাব্বত হোসেনকে না পেয়ে তার সহোদর বড় ভাই পঞ্চম শ্রেণীর ছাত্র শাহাদত হোসেনকে কিল ঘুষি চড়থাপ্পড়সহ তুলে আছাড় মারেন। এতে আহত হন শাহাদত হোসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাহাদত হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের দেবত্তর বিনোদপুর গ্রামের শাহিন আলমের ছেলে। খাদিজা খাতুনের পিতা জয়নাল হোসেন একই উপজেলার জোতনসী গ্রামের বাসিন্দা। স্কুলে গিয়ে ছাত্রকে মারপিটের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক আকতার বানু (বেলী)।

জয়নাল হোসেন জানান, সন্তান হিসেবে শাসনের জন্য চড়-থাপ্পর মেরেছি। বিষয়টি নিয়ে স্থানীভাবে শালিশ বসার কথা ছিল। তার আগেই শাহিন আলম তার লোকজন নিয়ে আমাকে মারপিট করেছে।

শাহিন আলম জানান, তার ছেলে শাহাদত হোসেনকে অমানবিকভাবে মারপিট করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে হট্রগোল হয়েছে। জয়নাল হোসেন আহত হয়েছে কি-না, তা জানিনা।

পাকুড়িয়া ইউনিয়নের মেম্বর আব্দুর রউফ জানান, বুধবার বিষয়টি নিয়ে আমার বাড়িতে শালিস বসার কথা ছিল। দুপুরের দিকে দুই পক্ষের লোকজন আসার পর হঠাৎ করেই হাতাহাতি শুরু হয়। এসময় প্রতিপক্ষ শাহিন আলমের লোকজনের মারপিটে আহত হয় জয়নাল হোসেন। পরে শালিস পন্ড হয়ে যায়।

তিনি জানান, আগের দিন শাহিন আলমের ছেলেকে মারপিট করেছিল জয়নাল হোসেন।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীভাবে মিমাংসার জন্য স্থানীয় মেম্বর আব্দুর রউফকে দায়িত্ব দেয়া হয়েছিল। দু’পক্ষের হট্রগোলে পরে শালিস হয়নি।

বাঘা থানার ডিউটি অফিসার এস.আই প্রজ্ঞাময় বলেন, ছাত্রকে মারপিটের অভিযোগ করেছিলেন তার পিতা শাহিন আলম। ইউপি চেয়ারম্যান মিমাংসার জন্য দায়িত্ব নিয়েছিলেন। পরের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31