ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, বিএমডিএ কর্মকর্তা মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


