ধূমকেতু প্রতিবেদক : ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ রাজশাহী জেলায় কর্মরত সহযোগী সংস্থাসূমহের নির্বাহী প্রধানের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান রেজাউল আহসান, (সাবেক সচিব) এর সাথে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পর্যটন মোটেল রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান রেজাউল আহসান।
মতবিনিময় সভায় রাজশাহী জেলায় কর্মরত সংস্থা লফস, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, আরএসডিপি, লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পিডিও, কাবিউস, নাহরিন দুস্থ মহিলা সংস্থা, প্রতিবন্ধী সেচ্ছাসেবী সোসাইটি এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচির বিবরণ তুলে ধরেন।
রাজশাহী জেলার কর্মরত বিএনএফ এর সহযোগি সংস্থার প্রধানগণ চেয়ারম্যানকে ফুলেল শূভেচ্ছায় বরন করেন এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য সেবা প্রদান করার সুযোগ প্রদান করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিচালনা পর্ষদ ও চেয়য়ারম্যান মহোদয়ের ভূয়সী প্রসংশা করেন।
সভায় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বর্তমান উন্নয়ন কর্মকান্ডের এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মপরিকল্পনার কৌশলগত তথ্য উপস্থাপনার মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রদান করেন। তিনি সংস্থাসূমহের বাস্তবায়িত প্রকল্পের উপকারভোগীদের নিয়মিত মনিটরিং এর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখতে বলেন।
রাজশাহী জেলার উন্নয়েন সহযোগি সংস্থাগুলোতে সহযোগিতা নিয়মিত রাখার আশ্বাস দেন। সভা পরিচালনা করেন, জেলায় দায়িত্বপ্রাপ্ত সংস্থা লফস।


