IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক প্রদর্শন, পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

রোববার (১৯ ফেব্রুয়ারী) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি হানিফ খন্দকার। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান।

বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ও বেনানাশিস রাজশাহীর সভাপতি ওয়াজেদ আলী খান, বেনানাশিসের সাধারণ সম্পাদক কামারউল্লাহ্ সরকার কামা, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতির সহ সভাপতি নরুন্নবী প্রভাত আলাপন সাংস্কৃতিক একাডেমির সভাপতি আব্দুস সামাদ, নন্দন সাহিত্য একাডেমির চেয়ারম্যান সাইদুর রহমান, প্রদিপ্ত সাহিত্যাসর কেশোরহাট রাজশাহীর সভাপতি আমজাদ হোসেন, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেন, নাট্যজন নান্নু মাহামুদ, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতারাণী মহন্ত জননী নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি সেলিম রেজা ও জননী নাট্য চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির।

বক্তাগণ প্রতিষ্ঠানটির ভুয়োসি প্রশংসা করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত থেকে যুব সমাজকে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সংগীত প্রতিযোগিতায় দেশ ও আধুনিক গানে প্রথম গোলাম হাবীব ও মাধুরী হাঁসদা, দ্বিতীয় রবিউল ইসলাম, লোক সংগীতে দ্বিতীয় রেজাউল করিম তৃতীয় আহসান হাবীব ছড়া গানে প্রথম মুসকান জাহান মাহি, দ্বিতীয় মুর্তজা মুক্তাদী মৌশিক তৃতীয় সামিয়া ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করেন রিজিয়া খাতুন, রাশিদা আক্তার সুমি, আওয়াল হোসেন পলক, শরিফুল ইসলাম, সুইটি বেগম, স্বারক সম্মাননা পান আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, আসলাম আলি, তারিনা সুলতানা, জনি মুরমু মাহালী প্রমুখ।

সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের নবগঠিত কার্য নির্বাহী কমিটির সম্মানীত সদস্যগণ সভাপতি হানিফ খন্দকার, সহ সভাপতি আসলাম আলি, সাধারণ সম্পাদক বেলালউদ্দিন, সহ সাধারণ সম্পাদক আহসান হাবীব কোষাধ্যক্ষ ইসরাত জাহান সাংগাঠনিক সম্পাদক আওয়াল হোসেন পলক, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার সুমি, নির্বাহী সদস্য গোলাম হাবীব, নুরুল ইসলামকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু। অনুষ্ঠান শেষে কলার পাতায় খিচুড়ি খাওয়া হয়।।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31