IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোর থানার মোড়ের তীব্র যানজটে নাকাল জনজীবন

তানোর থানার মোড়ের তীব্র যানজটে নাকাল জনজীবন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের প্রান কেন্দ্র থানা মোড়, চারদিকে শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে কোচিং সেন্টার প্রাইভেট হোম ও প্রতিষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষের চলাচল। রাস্তার দুধারে রাখা হয় অটোরিক্সা, সিএনজি ও অটোভ্যান। একদিক থেকে বাস ট্রাক যাওয়া ছাড়া উপায় নেই, বিপরীত দিক থেকে এলেই বাধে যানজট। নাকাল হতে হয় শিক্ষার্থী থেকে শুরু করে পথচারীদের। আবার মড়ার উপর খাড়ার ঘা বাস স্ট্যান্ড। যতক্ষণ বাস স্ট্যান্ডে থাকবে ততক্ষণ প্রচুর জট। ইতিপূর্বেই দখল হয়ে পড়েছে রাস্তার সরকারী নয়নজলি।

অটোরিক্সা, সিএনজি সিরিয়ালের নামে চলে বেপরোয়া চাঁদাবাজি। চালকদের মাঝে প্রতিনিয়তই লেগেই থাকে হট্রগোল। তাদের ইভটিজিংয়ের স্বীকার হতে হয় শিক্ষার্থীদের। ঘটছে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা। আবার রয়েছে প্রকাশ্যে চাঁদাবাজি। ফলে থানা মোড়ে গোল চত্বর ও বাজারে স্ট্যান্ড করার দাবি তুলেছেন সচেতন মহল।

জানা গেছে, উপজেলার প্রান কেন্দ্র থানা মোড়। মোড় থেকে পশ্চিমে মুন্ডুমালা, মোড় থেকে উত্তরে তালন্দ হয়ে চৌবাড়িয়া, তালন্দ থেকে কলমা হয়ে বিল্লিহাট, হাতিশাইল বাঘের মোড় থেকে কামারগাঁ। মোড় থেকে দক্ষিণে কালিগঞ্জ হয়ে চান্দুড়িয়া দিয়ে জেলা শহর রাজশাহী। আমনুরা মুন্ডুমালা থেকে রাজশাহী গামী বাস এসে স্ট্যান্ড হয় থানার গেট সংলগ্ন জায়গায়, সেখান থেকে রাজশাহী। শহর থেকে ছেড়ে আসা বাস থামে মোড়ের পশ্চিমে জনতা স্টুডিওর সামনে। সেখান থেকে মুন্ডুমালা হয়ে আমনুরা।

একটি করে বাস বিল্লিহাটে যায়, সেটাও থামে মোড়ের উত্তরে রেজিয়া টেলিকমের সামনে । সারাদিন যানজট মানুষ জটে নাকাল অবস্থা হয়ে পড়ে। আবার যতক্ষণ বাস থাকে ততক্ষণ আরো বেশি জটের সৃষ্টি হয়।

সচেতন মহলের দাবি, বিগত ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় তানোর পৌরসভা। কিন্তু থানা মোড়ের অবস্থার পরিবর্তন ঘটেনি। অথচ মুন্ডুমালা পৌরসভা পরে প্রতিষ্ঠিত হওয়ার পর বাজারের তিন মাথায় গোল চত্বর হয়েছে। থানা মোড়ের দক্ষিণে একে সরকার সরকারী কলেজ, পশ্চিমে বালিকা বিদ্যালয়, উত্তরে মডেল পাইলট ও মডেল প্রাথমিক স্কুল রয়েছে। এছাড়াও একাধিক কোচিং সেন্টার, প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে একাধিক। সারা দিন শিক্ষার্থীদের বিচরণে মুখরিত হয়ে থাকে। কিন্তু শিক্ষার্থীরা প্রতিনিয়তই ইভটিজিংসহ নানা ভাবে হয়রানির স্বীকার হতে হয়। মোড়ের পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে অটোরিক্সা স্ট্যান্ড। থানা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ড। দিনভর সিরিয়ালের জন্য গাড়ী রাখা হয়। রাস্তা দিয়ে চলাচলের কোন অবস্থা থাকে না।

বেশকিছু শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে যদিও রাস্তা দিয়ে চলাচল করা যায়। কিন্তু বিকেলের দিকে দোকানের সামনে দিয়ে একেকজন করে ঠেলাঠেলির মাধ্যমে পার হতে হয়। এজন্য চরম বেগ পেতে হয়। যার কারনে হতে হয় নানা মুখি হয়রানির স্বীকার। আবার চালকরা মহিলা শিক্ষার্থীদের নানা আজেবাজে কথাবার্তা বলে থাকেন।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাস্তার দুপাশ থেকে গাড়ী তুলে দেওয়া উচিৎ, না হলে গোল চত্বর করে নির্বিঘ্ন চলাচলের পরিবেশ করার জন্য পৌর মেয়রের প্রতি আহবান জানান তারা।

স্থানীয়রা জানান, আলু উত্তোলন শুরু হয়েছে। চোট বড় যান প্রচুর চলছে। সেই সাথে বেড়েছে চাঁদাবাজি। প্রশাসনও দেখেও না দেখার ভান করে থাকেন। সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার গোল্লাপাড়া হাটের দিন। থানা মোড় থেকে গোল্লাপাড়া সিনেমা হল পর্যন্ত রাস্তার দুপাশে থাকে অটো ভ্যান ও রিক্সা। এজন্য ঘন্টার পর ঘন্টা যান জোটের সৃষ্টি হয়ে থাকে। পৌরসভা প্রতিষ্ঠার ২৮ বছরেও মিলেনি থানা মোড়ের দূর্ভোগ। কবে মিলবে কেউ বলতে পারবে না। তবে এমপির সুদৃষ্টি না দিলে মোড়ের পরিবর্তন হবে না বলেও মনে করেন তারা।

পৌর মেয়র ইমরুল হক জানান, আমি মেয়র নির্বাচিত হয়ে থানা মোড়ে কিভাবে গোল চত্বর করা যায় সে বিষয়ে অনেকের সাথে কথা হয়েছে। অনেকের ব্যক্তি মালিকানা জমি রয়েছে, সে সব একোয়ার করতে অনেক টাকার প্রয়োজন। তবে আমার মেয়াদে গোল চত্বর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31