IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

রাজশাহীতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি)র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরভবনের সিটি হল সভাকক্ষে এই অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর সামগ্রিক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী গড়তে বর্তমান পরিষদ নিরলসভাবে কাজ করছে। নাগরিকদের বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও সমাধানে এ কমিটির মতামত গ্রহণ করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমে আরও গতি সঞ্চার করতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক পরিষেবার উন্নতিতে সকল শ্রেণি পেশার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মতামত গ্রহণ ও বাস্তবায়নে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন, কমিটির সদস্য সচিব ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, রাসিকের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়রুল আমিন আযব, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ।

সিটি কর্পোরেশনের নাগরিক সম্পৃক্তকরণ ও সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির ভূমিকা সম্পর্কে সার্বিক তথ্য উপস্থাপন করেন জাইকা সিফোরসি-টু প্রকল্পের সিটি গভার্নেন্স স্পেশালিস্ট রাসেল কবির, সিটি গভার্নেন্স স্পেশালিস্ট মুনাওয়ার সোহেল, সিটি গভার্নেন্স স্পেশালিস্ট মনি মালা রায়।

উপস্থাপনায় সিএলসিসির গঠন, কার্যক্রম, সাধারণ আলোচ্য বিষয়সমূহ এবং সভার আগামী পরিকল্পনা বিষয়ে ধারণা দেয়া হয়। পাশাপাশি নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যম হিসেবে ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ডব্লিউএলসিসি) এবং স্থায়ী কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।

এ কমিটির মূল কার্যক্রম হবে সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট, অবকাঠামো, উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক প্রতিবেদন, বার্ষিক আর্থিক বিবরণী, নাগরিক জরিপের ফলাফল ইত্যাদি উপস্থাপন, নাগরিক পরিষেবা, কর প্রদানের সম্মতি, গণমাধ্যমসহ নাগরিক প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেওয়া, সভায় সকল প্রতিনিধিদের কাজ বলা বা অংশগ্রহণ নিশ্চিত করা।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন ব্লাস্ট রাজশাহীর সমন্বয়কারী সামিহা খাতুন, বাংলাদেশ লেখিকা সংঘের নির্বাহী সদস্য কল্পনা রায় ভৌমিক, দিনের আলো হিজড়া সংগঠনের সভাপতি মোহনা, তৃণমূলের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন।

সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, সকল বিভাগীয় প্রধানগণ, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি গ্রুপের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, নারী প্রতিনিধি, সিবিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31