IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পঞ্চগড়ে সহিংসতায় ৬ মামলা

পঞ্চগড়ে সহিংসতায় ৬ মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ছয়টি মামলায় ৮ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুইদিনে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোমবার পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, মামলা গুলোর মধ্যে পুলিশের পক্ষ থেকে চারটি, র‌্যাব একটি ও আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আব্দুল লতিফ মিঞা জানান, গত রোববার পুলিশের বেশ কয়েকটি দল অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার রাতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে আগের উত্তেজনার ধারাবাহিকতায় গত ৩ মার্চ জুমার নামাজের পর পঞ্চগড় শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জলসা বন্ধের দাবিতে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হতে থাকে। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এতে পঞ্চগড় শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের জেরে আহমদিয়াদের বাড়িঘরেও হামলা চালানো হয়। তখন ২০-২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। ওই সংঘাতে একজন আন্দোলনকারী ও একজন আহমদিয়া যুবক প্রাণ হারান।

এই উত্তপ্ত পরিস্থিতিতে জলসা বন্ধ ঘোষণা করা হলেও গুজব ছড়িয়ে ৪ মার্চ রাতে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। তারা পঞ্চগড় শহরের ওয়াকার শোরুমসহ দুটি দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট করে। ট্রাক টার্মিনাল এলাকায় একটি মাইক্রোবাসেও আগুন দেয় তারা। একপর্যায়ে পঞ্চগড় জেলা শহরের প্রেসক্লাব সড়কে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। পরে গুজব ঠেকাতে মাইকিং করা হয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

শনিবার রাত থেকে পুরো জেলায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এখনো পঞ্চগড়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে করে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন।

এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সোমবারও জেলা শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31