ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে নগরীর মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ পরিচালক শাহানা আখতার জাহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩৭ এর সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।
এর আগে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’- প্রতিপাদ্যকে সামনে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ডিবি) সামসুন নাহার, জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান বেগম মর্জিনা পারভীন, জেলা তথ্য অফিস রাজশাহীর উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন।
উল্লেখ্য, নারীর অগ্ৰযাত্রায় সাহসী ভূমিকা রাখার জন্য মনিরা বেগম, আলেয়া খাতুন এবং রুনা বেগমকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান হয়।


