ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৭ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৫৪ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা, ৪৭ বোতল ফেন্সিডিল, ৫ লিটার চোলাইমদ ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


