IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন গুরুতর অসুস্থ তাসকিন

চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন গুরুতর অসুস্থ তাসকিন

ধূমকেতু নিউজ ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমান। আর এ জন্য উন্নত চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় গেছেন তিনি।

গণমাধ্যমকে এনিয়ে তিনি জানিয়েছেন, তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এর চিকিৎসা বেশ স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রবিবার অস্ট্রেলিয়ায় গেছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই খল অভিনেতা।

অসুস্থতার দরুণ গত ১ মাস ধরেই শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তার। বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। নানা পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।

এর আগে অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন তাসকিন। সেখানের চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রাম থাকার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় করে বাজিমাত করেন। তার অভিনীত আরও দুটি সিনেমার নাম ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’।

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।
এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31