IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ উদযাপন

রাজশাহী কলেজে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল দেয়ালিকায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে বিশেষ দেয়ালিকার উদ্বোধন করা হয়। বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল আশরাফ আলী, উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন।

এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, দেশের জন্য আত্মত্যাগ ও আবেগের কথা তুলে ধরেন। নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম তাঁর স্মৃতিচারণায় মুক্তিযুদ্ধে নৌ কামান্ডোদের বিভিন্ন দুঃসাহসিক অভিযানের বর্ণনা তুলে ধরেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করতে পেরেছিলেন বলেই বীর মুক্তিযোদ্ধারা প্রশিক্ষিত ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথমে প্রতিরোধ ও পরে বীরবিক্রমে যুদ্ধ করে তাদের পরাজিত করতে সক্ষম হয়।

বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল আশরাফ আলী বলেন, আমরা কোন লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট যথাযথভাবে তুলে ধরার আহŸান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধ স¤পর্কে সঠিক ইতিহাস জানতে পারে, এ জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এ আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করার জন্য তিনি নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম ও বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল আশরাফ আলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে রাত সাড়ে ১০ টায় এক মিনিট ব্ল্যাক আউটের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31