ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “২৫ মার্চ গণহত্যা দিবস পালন-২০২৩” উপলক্ষে সকাল ১০:০০ টায় কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রোববার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহীদদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনার মধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা এবং প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান।

সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অর্থনীতি বিভাগের প্রভাষক সরকার রাহ্নুমা আফরোজ।


