IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না

তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজনীতির সিঁড়ি বেয়ে উঠে আসা তৃণমূল নেতাকর্মীদের জনপ্রিয় যুব নেতা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার নেতৃত্বের কোন বিকল্প নাই। তিনি আওয়ামী লীগের আদর্শে উজ্জীবীত হয়ে যুবলীগের রাজনীতিতে যোগদান করেই শুরু করেন দলকে সক্রিয় করে গড়ে তুলতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে-ঘাটে কর্মীর সন্ধানে ছুটাছুটি। আর আজ গড়েও তুলেছেন তিনি উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগের সংগঠন।

জানা গেছে, চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ২০০৩ সালে যুবলীগের রাজনীতিতে যোগদানের মাধ্যমে শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি। তিনি একটানা বারো বছর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সাথে ২০১১ সালে প্রথম নৌকা প্রতীক পেয়ে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ২০১৫ সালে উপজেলা যুবলীগের সম্মেলনে যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে আজ অবধি উপজেলা যুবলীগের দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন। এছাড়া ২০১৯ সালে আবারো নৌকা প্রতীক পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কর্মী বান্ধব চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নাকে ঘিরেই চাঙ্গা তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি, তিনিই তৃনমূল নেতাকর্মীদের একমাত্র ভরসার ঠিকানা।

বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের ভূমিকা নাই বললেই চলে,যেটুকু আছে তাও একমাত্র চেয়ারম্যান ময়নার জন্যই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি পাড়া মহল্লার আনাচকানাচে চেয়ারম্যান ময়নার রাজনৈতিক জনপ্রিয়তা এগিয়ে রয়েছে। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না রাজনীতিতে যোগদানের পর থেকে এমপি ওমর ফারুক চৌধুরীর প্রতিটি দিকনির্দেশনা অনুযায়ী তিনি যুবলীগের সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করেছেন।

চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার কাছে তার রাজনৈতিক পথচলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতির জীবনে কি পেলাম আর না পেলাম সেটা বড় কথা না, দেশের জন্য দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই সব থেকে বড় কথা। আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পা দিয়েছি, আজ আমি শুধু তৃণমূল জনগণ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31