ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে নাম করা জনপ্রিয় প্রতিষ্ঠান পোষাক বাজারের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মর্কেটের নিচ তলায় এ পোষাক বাজারের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে পোষাক বাজারের নতুন শোরুমে ইফতার পার্টির আয়োজন করে দোয়া মোনাজাত করা হয়।
জানা গেছে, গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মার্কেটের প্রথম পোষাক বাজারের মালিক (প্রোপাইটার) মাইনুল ইসলাম এই পোষাক বাজারের দ্বিতীয় শোরুম উদ্বোধন করেন। এসময় পোষাক বাজারের উদ্বোধন করেন তানোর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পোষাক বাজারের মালিক মাইনুল ইসলামের পিতা গোলাম রাব্বানী।
এসময় উপস্থিত ছিলেন, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক রাকিবুল সরকার পাপুল, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, থানার মোড়ের ওয়াল্টন ও যমুনা টিভির ডিলার শহিদুল ইসলাম নান্টু।
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট গার্মেন্স ব্যবসায়ী উজ্জ্বল হোসেন, ফায়সাল সরকার অমি, শাহিন সরকার রনজুসহ বাজারের সকল শ্রেণী পেশার ব্যবসায়ীবৃন্দ।


