IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

বাঘায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ঢাকার ‘ফার্মাইমাজিনেশন হ্যাপি হাট’ এর সার্বিক পরিকল্পনায়, তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল বিষয়ে সংযোগচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় বাঘা উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনে রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার ২১ জন আম চাষী অংশগ্রহন করেন। আম চাষীদের কাছ থেকে বিদেশ রপ্তানিযোগ্য ২০০ মেঃটন আম নেওয়ার জন্য প্রশিক্ষনের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট (গাজীপুর)’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন।

তিনি বলেন, এর আগে চাষীদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কেউ আম কেনেনি। মৌসুমের শুরুতেই প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়ে চাষীদের আম উৎপাদনের প্রশিক্ষন দিচ্ছেন। পদ্ধতি অনুসরন করলে গতবারের চেয়ে অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিউল্লাহ সুলতান, রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফার্মাইমাজিনেশন হ্যাপি হাট’র চীপ মার্কেটিং অফিসার সাহেদ আলী।

সাহেদ আলী বলেন, বিগত কয়েক বছর ধরে রাজশাহীর বাঘা-চারঘাটের উৎপাদিত আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার রপ্তানিযোগ্য ২০০ মেট্রিক টন আম ক্রয়ের জন্য মৌসুমের শুরুতেই চাষীদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে। আমের কলিটি ও সরবরাহকৃত আমের চাহিদা বাড়লে পরবর্তীতে পরিমান বৃদ্ধি পেতে পারে।

কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, ২০০ মেট্রিক টন আম ক্রয়ের জন্য আম চাষীদের সাথে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়েছে। এভাবে সবাই এগিয়ে এলে দেশের আম রপ্তানি দ্রæত বৃদ্ধি পাবে এবং নিরাপদ আম উৎপাদনে চাষীদের উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে বাগান গড়ে তোলাসহ আম চাষীদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়াও নিয়মিত বাগান মনিটরিংসহ আন্তঃপরিচর্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। এবছর উপজেলা থেকে অন্তত ১০০০ মেঃ টন আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। চাহিদা বাড়লে আরো বেশিও হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31