ধূমকেতু প্রতিবেদক : ১৪৪৪ হিজরি মোতাবেক ২০২৩ সালের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০.৩০ টায় জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (দরগাপাড়া) মাদ্রাসার অফিসকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় রাজশাহী শহরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম, মাদ্রাসার শিক্ষক, মুফতি মুহাদ্দিস, বাংলাদেশ বেতারের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা শাহাদত আলী, মুহিতামিম, জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা রাজশাহী।
সভায় বর্তমানে রাজশাহীর বাজারদর যাচাইপূর্বক ইসলামী শরীয়াহ মোতাবেক নিম্নলিখিত হারে ফিতরা নির্ধারণ করা হয়।
গমের আটা হিসাবে ১১০ টাকা।
যবের হিসাবের ২৪৮ টাকা।
খেজুরের হিসাবে ১৯৮০ টাকা।
কিসমিসের হিসাবে ১৩২০ টাকা।
পনিরের হিসাবে ২৬৪০ টাকা।

সভায় সকলকে সর্বনিম্নহারে ফিতরা প্রদান না করে নিজ নিজ সামর্থানুসারে উপরোক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করার অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামী, মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুস সবুর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মেসবাহুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জাকারিয়া হাবিবী, মাওলানা আজমল হোছাইন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব্বুল্লাহ, মাসুম পারভেজ।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, মাওলানা ইকরামুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতি ইয়াকুব আলী, মাওলানা ফজলুল করীম, মুফতি আব্দুল জলিল শাহ, মুফতি আ: সবুর, মাওলানা হোছাইন আহমাদ আযমী, মাওলানা কেফায়েতুর রহমান নোমান, মাওলানা আবদুল বারী, মাওলানা সাইফুল্লাহ ওবাইদী প্রমুখ।


