ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় হোমিওপ্যাথিক পরিষদের ইফতার ও কমিটি গঠন হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪ টার সময় মোহনপুর আলিম মাদ্রাসার হলরুমে ইফতার মাহফিল ও কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডাঃ আল মামুনুর রশিদ। প্রধান আলোচক ছিলেন মোহনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি ডাঃ ফরিদা আক্তার বানু, যুগ্ম সম্পাদক ডাঃ আমীরুল ইসলাম রুমী, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু সুফিয়ান সুমন।
পরে সবার মতামতের ভিত্তিতে মোহনপুর হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি হন ডাঃ আল মামুনুর রশিদ ও মুহাম্মদ মতিউর রহমান পায়েলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


