ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টার সময় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয় ও সমমান সরকারি মাদ্রাসার অধ্যায়নরত ৯ম ও ১০ম শ্রেনীর প্রথম ৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। পরিচালনা করেন, পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে যে ট্যাবলেট (ট্যাব) তুলে দিচ্ছেন সেটার ভালো কাজে তোমরা ব্যবহার করবে, ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের ভূমিকা অপরিসীম। এই ট্যাবলেট (ট্যাব) হতে শিক্ষণীয় অনেক কিছু জানার ও বোঝার আছে, তোমরা সেটা জানতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


