IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে ভূমি অফিস কক্ষে নায়েবের নাতির পরকীয়া

জনসাধারণের গণধোলাই

তানোরে ভূমি অফিস কক্ষে নায়েবের নাতির পরকীয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লুৎফর রহমানের আপন নাতি শাহরিয়ার শান্ত স্থানীয় এক স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার প্রলোভন দেখানোর কারণে উত্তমমধ্যম দেওয়ার ঘটনা ঘটেছে।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, চলতি মাসের (৩ এপ্রিল) সোমবার তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে।

এমন জঘন্য ঘটনার পর থেকে নায়েবের নাতি শাহরিয়ার শান্ত আর অফিসে আসেনি। অন্যদিকে ঘটনা ধামাচাপা দিতে নায়েব লুৎফর রহমান উঠেপড়ে লেগেছে। যার ফলে নায়েব লুৎফর রহমানের দিকে উঠেছে নাতির এমন জঘন্য কাজে সহযোগিতা করার অভিযোগ। শুধু তাই না নায়েবের নাতি শান্তর স্ত্রী সন্তান থাকার পরেও স্ত্রীকে তালাক করে সন্তানকে মা হারা করে করেছেন।

এতে করে শাহরিয়ার শান্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। এমনকি দ্রুত শান্তকে আইনের আওতায় আনা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে এবং নানা নাতিকে চরম গণধোলায়ের আশংকাও রয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হিসেবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন পিয়ন থেকে উঠে আসা দূর্নীতিবাজ লুৎফর রহমান। এঅবস্থায় নায়েব লুৎফর আউট সর্সিংয়ে উমেদার পদে কাজ করার সুযোগ দেন নাতি শাহরিয়ার শান্তকে। তিনি বিগত তিন বছর ধরে ভূমি অফিসে আউট সর্সিংয়ে কাজ করলেও নাতিকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছিলেন নায়েব। এই সুযোগে স্কুল পড়ুয়া এক ছাত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমন কি অফিসের পার্শের কক্ষে ওই ছাত্রীকে নিয়ে প্রেম লীলাসহ নানা অপকর্ম করতেন শান্তু। সবকিছু দেখে নায়েব নাতিকে সাহস যুগাত। কারণ শান্তুর স্ত্রী সন্তান আছে। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে মরিয়া ছিলেন নানা। একারণে স্কুল ছাত্রী ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে পরকীয়া প্রেম করার সুযোগ করে দেন। শান্তুর বাড়ি পবা উপজেলার দারুশা এলাকায়, সে ফারুকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার নায়েবকে বলার পরেও কোন ব্যবস্থা নেয় নি। বরং উল্টো নাতির সাফায়ে ছিল। শুধু নাতিকে না এবার নানাকেও গণধোলাই দিতে পারে উত্তেজিত জনগণ। কারণ অফিস এখন দূর্নীতি দালালিসহ প্রেমলীলা ও অপকর্মের আতুর ঘরে পরিণত করেছেন নায়েব ও নাতি শান্ত।

এমনকি বৃহস্পতিবার ছুটির পর অফিসেই থেকে যেত শান্ত। তার নানার কারণেই এমন ঘটনা অফিসে ঘটেছে। পার্শের রুমে চকি, বিছানা, চেয়ার টেবিলও রয়েছে।

এবিষয়ে নায়েব লুৎফর রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন, এসব বিষয়ে কোন কথা বলা যাবে না, যা হয়েছে সমাধান করা হবে বলে সব অভিযোগ অস্বীকার করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, এমন ঘটনার কেউ অভিযোগ করেনি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, আউট সর্সিং উমেদার হিসেবে কাজ করানোর জন্য প্রত্যায়ন দেওয়া হয়েছিল, এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31