ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় প্রয়াত নেতাদের স্মরণে জাতীয় পাটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫ টার সময় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস মাঠে জাতীয় পাটির আয়োজনে প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি খ,ম,কামরুজ্জামান বাবলু। সাবেক সাধারণ সম্পাদক খ,ম,বদিউজ্জামান ও এনতাজ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পাটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান মাসুদ, মিনারুল ইসলাম কালু, আবু রায়হান, আজিবুর রহমান, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, আব্দুল হক, মাহবুর আলম প্রমুখ।
পরে অধ্যাপক কামরুজ্জামান বাবলুকে আহ্বায়ক ও খ,ম,বদিউজ্জামান কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


