IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জমকালো আয়োজনে রেডার ইফতার মাহফিল

রাজশাহীতে জমকালো আয়োজনে রেডার ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : প্রতি বছরের নায় এবারো জমকালো আয়োজনে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে এ ইফতার ও আলোচনা সভার আযোজন করা হয়।

সভায় রেডার নেতৃবৃন্দ বলেন, নগরীতে ভবন নির্মাণে নীতিমালা থাকলেও বাস্তবায়নে কোনো পদেক্ষপ নেই। ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোর্ড মানার বিষয়টিও অনেকটা উপেক্ষিত। মানা হচ্ছে না ভবন নির্মাণের ছোটখাটো নীতিমালাও। নগরীর কিছু অসাদু ব্যবসায়ীরা যত্রতত্রভাবে ভবন নির্মাণ করছে। এতে নষ্ট হচ্ছে নগরীর পরিবেশ। কিছু ব্যক্তির সমন্বয়ে নামমাত্র ডেভেলপারের লেবাস লাগিয়ে নগরীতে যত্রতত্রভাবে বহুতল ভবন নির্মাণ করে রমরমা ব্যবসা করা হচ্ছে। যা অদুর ভবিষ্যতে এসব নিম্নমানের ভবন নগরবাসীর জন্য চরম দূর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও গ্রুপিং করে জমি কিনে ফ্ল্যাট বানিযে এক শ্রেণির অসাদু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। যা রীতিমত অবৈধ। এ বিষয়টি জরুরীভাবে সরকার ও স্থানীয় প্রশাসনের দেখা দরকার বলে মনে করেন রেডার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক, প্রধান নিবাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, সহকারী প্ল্যানার রাহেনুল হক রনি, রেডার সভাপতি ও রহমান ডেভেলপার্স এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ স ম মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি এরশাদ আলী ঈশা ও হুসেইন আলী।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনিক সম্পাদক ও রেডব্রিক প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, তথ্য সম্পাদক ও পারফেক্ট লিভিং প্রোপ্রটিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম সিহাব পারভেজ, প্রচার সম্পাদক আকতারুল হুদা রুমেল, কোষাধক্ষ এএইচএম আশিকুর হক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইন সম্পাদক আবু জুবায়েদ মো: ওযালিউল্লাহ, সদস্য কবীর হোসেন, মোস্তাফিজুর রহমান, এএনবি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান।

এছাড়াও স্যামল ছাঁয়া হাওজিং লিমিটেড, রাঙ্গাপরি ডেভেলপার এন্ড প্রোপার্টিজ, রিচ টাউন লিমিটেড, ক্রিষ্টাল হোল্ডিং লিমিটেড, মুক্তা হোমস লিমিটেড, মুন প্রোপার্টিজ, সুকর্না ডেভেলপার্স, নর্থ প্রোপার্টিজ, গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড, তয়ন কনস্ট্রাকশন, শুভেচ্ছা রিয়েল এস্টেট, এসকে এন্ড ট্রায়াঙ্গল রিয়েল এস্টেট, হিলটেক রিয়েল এস্টেট এন্ড শিল্ডার্স, ত্রিকোণ প্রোপার্টিজ, রিয়েল ইস্টার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31