ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান কোয়ালিটি সুপার কেক হাউসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) নগরীর শিরোইল মঠপুকুর সংলগ্ন কেক কারখানায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, কোয়ালিটি সুপার কেক হাউসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আফসার আলী মন্ডল। ইফতার ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন, শিরোইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।
এসময় রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান কোয়ালিটি সুপার কেক হাউসের ব্যবসায়িক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য দোয়া করা হয় পাশাপাশি সকলের সহযোগিতাও কামনা করেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আফসার আলী মন্ডল।


