ধূমকেতু প্রতিবেদক : বাপাকা রাজশাহী জেলার নবনির্বাচিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে শনিবার (৮ এপ্রিল) এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকাপা কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি খালেদুল ইসলাম সজীব, বাপাকা রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নাহিদ আকতার সানি, সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন রাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহফুজুল হক বাপ্পা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সব শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


