ধূমকেতু নিউজ ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার ভোরে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news