ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আব্দুল্লাহ মোটরস’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রোববার (৯ এপ্রিল) নগরীর ভদ্রা এলাকায় সুজুকির অফিসিয়াল ডিলার পয়েন্টে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ মোটরস’র প্রোপাইটার আল মাহমুদুল হাসান সেতু, আব্দুল্লাহ মোটরস এর ম্যানেজার আব্দুল হালিম।

এছাড়াও রেনকন মটরস এর এরিয়া ম্যানেজার, ইয়ামাহা, হোন্ডা, সুজুকিসহ সকল ডিলারবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ, রাজশাহী বাইকার্স ক্লাব, রাজশাহী রাইডার্স ক্লাব, চাপাই বাইকার্স ক্লাবসহ রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ সাইফুল।


