IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে হাসান মেম্বারের বিরুদ্ধে যুবককে পেটানোর অভিযোগ

তানোরে হাসান মেম্বারের বিরুদ্ধে যুবককে পেটানোর অভিযোগ

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আবুল হাসানের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপির লালপুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম শাহীন। তিনি তানোর পৌরসভার ঠাকুরপুকুর মহল্লার টিটু মন্ডলের পুত্র। এ ঘটনায় শাহীনের মা সাবিনা বেগম বাদি হয়ে হাসান মেম্বারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, সম্প্রতি হাসান মেম্বারের নেতৃত্বে সম্পত্তি নিযে বিরোধের জের ধরে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে শাহীনকে ৮ শতক জমি দেয়া হয়। কিন্তু পরিমাপ করে জমি কম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্প্রতিবার সন্ধ্যায় লালপুর বাজারে শাহীনের সঙ্গে হাসান মেম্বারের দেখা হলে শাহীন বলেন, মেম্বার সাহেব বিচারে কিভাবে জমি দিলেন জমি তো ৮ শতক হচ্ছে না।

এ সময় মেম্বার হাসান বলেন, আমি তোর চাকর এই বলেই তাকে মারপিট শুরু করে। শাহীনের চিৎকারে উপস্থিত লোকজন শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে পাঠায়। শাহীন এখন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে শাহীন বলেন, বাবু চেয়ারম্যানের হুকুমে মেম্বার আবুল হাসান তাকে মারপিট করে ২৮ হাজার টাকা দামের মোবাইল কেড়ে নিয়েছেন।

ইউপি সদস্য আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, শাহীন মাতাল অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে পড়ে যায়। পরে এলাকার একজন ছেলেকে মারপিট করে পালাতে গেলে তারা তাকে কিছু উত্তম মধ্যম দিয়েছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31