IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> দরিদ্র মানুষের খাদ্য বান্ধব চাল পাচ্ছেন বৃত্তবানরা

দরিদ্র মানুষের খাদ্য বান্ধব চাল পাচ্ছেন বৃত্তবানরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫টাকার ফেয়ারপ্রাইজের খাদ্য বান্ধব চাল পাচ্ছেন বৃত্তবান পরিবারের ব্যক্তিরা। আর দু’বেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পাচ্ছেন না অসহায় দরিদ্র গরিব মানুষেরা।

বর্তমান দেশের তৃণমূল নিপীড়িত জনগণের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকার ভুর্তুকি দিয়ে মিলারদের কাছে থেকে চাল কিনে সেই চাল মাত্র ১৫টাকা কেজি দরে কার্ডের মাধ্যমে ৫০ লাখ গরিব মানুষের মাঝে বিতরণ করছেন। অথচ প্রধানমন্ত্রীর এমন মহত উদ্যোগ কে প্রশ্নবৃদ্ধ করতে একশ্রেণীর চালের ডিলার ও ইউপি চেয়ারম্যানবৃন্দ নিজেদের ইচ্ছে মতো ব্যাক্তিগত বিত্তশালীদের এ ১৫ টাকা কেজি চালের কার্ড দিয়েছেন।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দূর্দিনে কোটি কোটি টাকা ভূর্তুকি দিয়ে চাল কিনে অসহায় দরিদ্র মানুষের মাঝে দিচ্ছেন, সেখানে ডিলাররা নিজের ইচ্ছে মতো প্রকৃত গরিব অসহায় মানুষের মাঝে না দিয়ে সমাজের প্রভাবশালী বৃত্তবান পরিবারের মাঝে দিচ্ছেন। যার ফলে অসহায় দরিদ্র মানুষের মাঝে দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহত উদ্যোগ জনসাধারণের কাছে ভেস্তে যাচ্ছে, সেই সাথে নষ্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের সুনাম।

সোমবার সকালে উপজেলার সরনজাই ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, গরিব মানুষের চাল মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে বৃত্তবান ব্যক্তিরা।

উপস্থিত স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, সরনজাই ইউপির মন্ডলপাড়া গ্রামের তমির সরদারের ছেলে আমিনুল সরদার একজন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হয়েও নিচ্ছেন খাদ্য বান্ধবের ১৫টাকা কেজির চাল। তবে চাল নিতে তিনি কখনো নিজে আসেনা, তার নাতি বা মানুষের মাধ্যমে টাকা ও কার্ড পাঠিয়ে তোলেন অসহায় দরিদ্র মানুষের মাঝে দেয়া ১৫ টাকা কেজির চাল। তার কার্ড নম্বর ১১৫। এরকম একই ইউপির শরিফুল ইসলাম নামের আরেক জন ব্যক্তি তিনিও নিজে না এসে তার ভাতিজার মারফতে তোলেন ১৫টাকা কেজির চাল।

এবিষয়ে ফেয়ার প্রাইজের খাদ্য বান্ধব একাধিক চাল ডিলারদের সাথে কথা বলা হলে তারা জানান, এসব চালের কার্ড প্রকৃত অসহায় দরিদ্র মানুষের জন্য, কিন্ত চেয়ারম্যানরা তা না করে তাদের ব্যক্তিগত মানুষকে দিয়েছে। সেজন্য উপকার ভোগীর কার্ড থাকায় বাধ্য হয়ে বৃত্তবান ব্যক্তিদের চাল দিতে হচ্ছে।

কার্ডের অনিয়ম নিয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমাদের ভোট করতে হয়, সেই জন্য কিছু কিছু ব্যক্তিদের কার্ড দিতে হয় বলে এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এমন বিষয়ে তার জানা নেই, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31