IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

মালিকদের জরিমানা, গুড় তৈরির উপকরণ ধ্বংস

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার ৭টি কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করে কারখানার মালিকদের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আড়ানী দিয়াড়পাড়া এলাকার মিঠন আলী, সবুজ আলী, মহন আলী, রতন প্রামানিক, রকি আহমেদ, কাজিম আলী ও লিটন হোসেন দীর্ঘদিন থেকে নানা রকম উপকরণ চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে আখের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী র‌্যাব-৫ এর সহায়তায় অভিযান চালিয়ে গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংসসহ কারখানা মালিকদের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

বাজার মূল্য প্রতি কেজি গুড়ের মূল্যে ৮৫ টাকা হিসেবে ধ্বংস করা ৩ হাজার ৬০০ কেজি গুড়ের মূল্যে ধরা হয়েছে ৩ লাখ ৬ হাজার টাকা। অভিযানে থাকা র‌্যাব-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, অধিক মুনাফার আশায় কারখানার সাত মালিক চিনি দিয়ে গুড় তৈরি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছে। গুড়ের রং উজ্জ্বল করতে বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং অর্থদন্ড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31