ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আগে প্রয়াত আনসার দলপতি নজরুল ইসলামের স্ত্রী বুলুয়ারার হাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে প্রদত্ত নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ও উপজেলা আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস প্রয়াত নজরুল ইসলামের স্ত্রী বুলুয়ারার হাতে নগদ অর্থ তুলে দেন।
আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহাফিল অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, পল্লী উন্নয়ন অফিসার ইমরান হুসাইন, পল্লী সঞ্চল ব্যাংকের অফিসার মনিরুজ্জামান, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, ইউনিয়ন আনসার কমান্ডার আকতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক অফিসার রাজন কুমার দাস, ইউনিয়ন-ওর্য়াড দলনেতা-দলনেত্রী লাইলি, জয়নাল, আলমগীর, মহিমা, পলি, মিজানুর রহমান, বিপুল, আসাদুজ্জামান, আবুজাফর, নাসির, বিদুৎ, আশরাফুল, হানিফ, পাপিয়া ও রমজান আলীসহ আনসার ভিডিপির সকল সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, শাহী মসজিদের পেশ মুফতি আশরাফ আলী।


