IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> রাজশাহী >> রাজশাহীর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ’র উদ্বোধন

রাজশাহীর উপশহর কেন্দ্রীয় ঈদগাহ’র উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় উপশহর কেন্দ্রীয় ঈদগাহ এর উন্নয়ন করা হয়েছে।

উন্নয়নের পর বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে উপশহর কেন্দ্রীয় ঈদগাহ এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপশহর কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন কাজ ঘুরে দেখেন রাসিক মেয়র।

উল্লেখ্য, প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সুদৃশ্য কারুকাজে উপশহর কেন্দ্রীয়্য ঈদগাহ এর উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। ঈদগাহের মেহরাবটি আধুনিক স্থাপত্য নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে। ঈদগাহ এর সীমানা প্রাচীর গতানুগতিক প্রাচীর হতে একেবারেই আলাদা যা একাধারে ভেতর ও বাইরের পরিবেশকে যুক্ত রাখতে পারে। পরিপূর্ণ নকশাতে ফুলের টব, পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা, বিশাল গেট ও সৌন্দর্যবর্ধক কাজ যুক্ত রয়েছে। প্রাচীরে পর্যায়ক্রমে মোহাম্মদ ও বিসমিল্লাহ লেখা ধর্মীয় গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে ও একই সাথে আধুনিক ইসলামিক স্থাপত্যশৈলী তুলে ধরেছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, স্থপতি গৌরব দে, সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, কায়সার হাসান, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ