IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> রাণীনগরে এমপির পক্ষে আ.লীগ নেতৃবৃন্দের মোটরসাইকেল শোডাউান

রাণীনগরে এমপির পক্ষে আ.লীগ নেতৃবৃন্দের মোটরসাইকেল শোডাউান

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ব্যাপক প্রচারের লক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই শোডাউন বের করা হয়। শোডাউনে নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এমপি পুত্র রাহিদ সরদার ।

শোডাউনটি বের হয়ে উপজেলা সদর, কাশিমপুর, গোনা, কালীগ্রাম, আবাদপুকুর, একডালা, পারইলসহ বিভিন্ন বাজার ও এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় দলীয় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। শোডাউ চলাকালে বিভিন্ন বাজার এলাকায় থেমে থেমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহŸান জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শোডাউনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, সাবেক যুবলীগ নেতা জামিনুল ইসলাম জনি, উপজেলা অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31