IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীর উন্নয়নে আরো অনেক কাজ করতে চাই : লিটন

রাজশাহীর উন্নয়নে আরো অনেক কাজ করতে চাই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অর্ন্তগত সাংগঠনিক ২৫ থেকে ৩৭ নং ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, উন্নয়নমূলক কাজের কোন শেষ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে প্রায় ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান। এতোগুলো টাকা রাজশাহীর উন্নয়নে কেউ কখনো আনতে পারেনি। ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আবারো নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকা চেয়ে নিয়ে আসবো। এবারে আমার নির্বাচনী ইশতেহারে প্রথম বিষয় থাকবে কর্মসংস্থান। শিল্পায়নের জন্য বিসিক শিল্পনগরী-২ তৈরির কাজ শেষ হয়েছে। সেখানে উদ্যোক্তাদের নিয়ে এনে গার্মেন্টস কারাখানা করতে চাই। রাজশাহীর কল্যানে ও উন্নয়নে আরো অনেক কাজ করতে চাই।

রাসিক মেয়র বলেন, রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া খুবই যৌক্তিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ আছে, জায়গা আছে, ভবন আছে, শিক্ষক আছে, সবই আছে। শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা, ঘোষণা এলে এটি বাস্তবায়িত হয়ে যাবে। আশা করছি আগামী সংসদ নির্বাচন হওয়ার পর ছয় মাসের মধ্যে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইনশাল্লাহ।

মেয়র আরও বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বাস যোগাযোগ চালুর ব্যাপারে বাংলাদেশ ও ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ডিও লেটার দিয়েছি, সব ক্ষেত্র প্রস্তুত। রাজশাহী থেকে কলকাতা ট্রেন ও বাস যাত্রা চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র। এটি হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে। এই নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপি যে নাটকটি করে তা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দীর্ঘদিন থেকে দেখছি, বিএনপি বলছে, ‘বর্তমান সরকারের অধীনে জাতীয় অথবা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিবে না, কোন প্রার্থী দেবে না।’ তাদের একটাই লক্ষ্য বর্তমান সরকারের পতন, নির্বাচন কমিশন নতুন করে পুর্নগঠন ও তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির দাবিও পূরণ হয় না। এদিকে নির্বাচন হয়ে যায়। তখন তারা (বিএনপি) যেটা করেন, সেটি ন্যাক্কারজনক ভণ্ডামি। সেই ভন্ডামিটা হলো তারা তাদের দলেরই কোন ব্যক্তিকে কাপ-পিরিচ, দোয়াত-কলম, ঘড়ি মার্কা ইত্যাদি দিয়ে বলে তোমরা ভোট করো। মোসাদ্দেক হোসেন বুলবুলকে ২০০৮ সালে বাঘ মার্কায় ভোট করতে দেখেছি। এ রকম খেলা এবারো তারা খেলতে পারে বলে শুনতে পাচ্ছি। তখন তারা বলবে, দল থেকে তো আমরা মনোনয়ন দেয়নি, সে ব্যক্তি হিসেবে ভোট করছে, সেটি তার বিষয়। এই রকম ভন্ড, যাদের সম্পর্কে মানুষের জানতে বাকি নাই, তারা কত নোংরা, কত নিকৃষ্ট, কত ক্ষতি করেছে বাংলাদেশের। সেই বিএনপির নেতারা প্রার্থী হয়ে রাজশাহীর উন্নয়ন দেবে এটি ভাবার কোন কারণ নেই।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, বিএনপি নির্বাচনে না এসে আবারো যদি অতীতের মতো আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাইমুল হুদা রানা, উপদেষ্টা নুরুল হুদা সরকার, ইসমাঈল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ.আ জাহিদ, সদস্য জহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, ইসমাঈল হোসেন, আলিমুল হাসান সজল, কেএম জামান জুয়েল, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ,মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি আব্দুল মমিন।

এছাড়াও মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলী লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলুসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31