IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তজুমদ্দিন-টু-চট্টগ্রাম জাহাজ সার্ভিস চালু

তজুমদ্দিন-টু-চট্টগ্রাম জাহাজ সার্ভিস চালু

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের সঙ্গে চট্টগ্রাম নৌপথে এবার চালু হলো সরাসরি জাহাজ সার্ভিস। ভোলা জেলার যাত্রীদের সড়ক পথে ভোগান্তি কমাতে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে তজুমদ্দিন হয়ে এমভি বারো আউলিয়া নামের জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গা ১২ নম্বর ঘাটের যাতায়াত করবে। পরদিন চট্টগ্রাম থেকে একই রুটে জাহাজটি যাত্রী নিয়ে আবার ফিরে আসবে।

মঙ্গলবার (২ মে) তজুমদ্দিনের চৌমহনী লঞ্চঘাট গিয়ে দেখা যায়, কর্ণফুলী ক্রুজ লাইনের বিলাসবহুল এমভি বারো আউলিয়া জাহাজটি বেলা সাড়ে ১১টায় তজুমদ্দিনের চৌমহনী লঞ্চঘাটে আসলে যাত্রীদের ব্যাপক ভীড়। উত্তাল মেঘনায় যাতায়াতের জন্য নিরাপদ নৌযান পেয়ে শিশু ও নারীসহ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

আমেনা (৫০), আঃ হক (৬৩), সোহাগ (১৯)সহ চট্টগ্রাম গামী যাত্রীরা জানান, এই নৌ-পথটি চালু হওয়ায় পরিবারসহ সহজে আমরা চলাচল করতে পারবো, এতে ভোলার যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। জাহাজ টি চালু থাকলে চট্টগ্রামের সাথে বাণিজ্যিক যোগাযোগ আরো সহজ হবে বলে জানান যাত্রীরা।

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) তজুমদ্দিনের সদস্য সচিব এম নূরুন্নবী বলেন, ভোলাবাসীর জন্য সড়ক পথে চট্টগ্রাম যাতায়াত করা কস্টকর ছিল। এই জাহাজ নিয়মিত চললে সকল দুর্ভোগ লাগব হবে।

তজুমদ্দিন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম সাদী জানান, ভোলার বিপুলসংখ্যক শ্রমিক ও বিভিন্ন পেশার লক্ষাধিক মানুষ চট্টগ্রামে থাকেন। তাদের যাতায়াতের কষ্ট লাঘবের জন্য ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ভোলার জনপ্রতিনিধের সমন্বয়ে কর্ণফুলী ক্রুজ লাইন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভোলা ও চট্টগ্রাম নৌপথে জাহাজ সার্ভিস চালু করা হয়। এ নৌপথটি চালু হওয়ায় ভোলার যাত্রীদের সুবিধা হয়েছে।

তজুমদ্দিনের লঞ্চঘাট চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ জানান, ভোলার তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, লালমোহনসহ ভোলাবাসীর জন্য সড়ক পথে চট্টগ্রাম যাতায়াত করা কষ্টকর ছিল। এই জাহাজটি চালু করা সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

কর্ণফুলী ক্রুজ লাইনের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) মাহবুব আলম জানান, প্রথম দিনে যাত্রীদের অনেক সাড়া পেয়েছি। সবার সাধ্যের মধ্যে জাহাজের টিকিট মূল্য (৮০০ টাকা) করা হয়েছে। আপাতত একদিন পরপর জাহাজটি চলাচল করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31