ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। ওই নারীর আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী থানার চরখিজিরপুর এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। পরনে সাদা কাপড়। গায়ের রং ফর্সা।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news