IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে বিএডিসির ডিলারের বিরুদ্ধে অভিযোগ

চোরাই সারে বাজার সয়লাব

তানোরে বিএডিসির ডিলারের বিরুদ্ধে অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে অবৈধ চোরাই সারে বাজার সয়লাব করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুয়েল কবিরাজ বিএনপি থেকে আওয়ামী লীগে প্রবেশ করে জম্পেশ ভাবে বিভিন্ন এলাকা থেকে চোরাই পথে সার এনে রমরমা ব্যবসা করছেন। ফলে কোনটা আসল সার আর কোনটা নকল সার বোঝা বড় দায় হয়ে পড়েছে কৃষকের মধ্যে।

জানা গেছে, কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজারের বিএডিসির সার ও বীজ ডিলার জুয়েল কবিরাজ প্রতিনিয়ত মোহনপুর উপজেলা ও তার আশেপাশের উপজেলা থেকে চোরাই পথে সার কীটনাশক এনে কৃষককে জিম্মি করে বেশি দামে বিক্রি করছেন। এছাড়াও চোরাই পথে সার কীটনাশক এনে বেশি দামে বিক্রি করতে যেন কেউ বাঁধা দিতে না পারে সেই জন্য তার ছেলেকে করে দিয়েছেন বেশ কয়েকটি নামসর্বস্ব অনলাইন পোর্টালের সাংবাদিকের কার্ড। এতে করে জুয়েল কবিরাজের ছেলে শাহরিয়ার আলম সিজারকে নামসর্বস্ব সাংবাদিকের কার্ড করে দিয়ে চালাচ্ছেন অবৈধ সার কীটনাশকের রমরমা ব্যবসা।

সম্প্রতি, পহেলা মে দিবসে সরকারি ছুটির দিনে ভুটভুটি গাড়িতে করে মোহনপুর উপজেলা থেকে চোরাই পথে সার এনে গোডাউন জাত করার সময় হাতে নাতে আটক করেন কামারগাঁ ইউপির জনগণ। কিন্তু জনগণের কোথায় কোন কর্ণপাত না করে জোর করে সারসহ ভুটভুটি গাড়িটি গোডাউনে ঢুকিয়ে সার গুলো নামিয়ে নেন জুয়েলের ছেলে সিজার।

এসময় ঘটনাস্থলে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত হয়ে সারের বিষয়ে জানতে চাইলে জুয়েল কবিরাজের ছেলে সিজার পকেটে থেকে দুই তিনটি সাংবাদিকের কার্ড বের করে দম্ভোক্তি দেখিয়ে বলেন, আমিও সাংবাদিক, এরকম দু’চারটা সাংবাদিকের কার্ড আমার পকেটে থাকে। আপনারা আমার দোকানে চাঁদাবাজি করতে এসেছেন বলে দম্ভোক্তি দেখান। এতে করে বিএনপি নেতা থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে জুয়েলের এমন চাঞ্চল্যকর জঘন্য কান্ডে এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও বইছে মুখরোচক সমালোচনার ঝড়।

এবিষয়ে জানতে বিএডিসির সার ও বীজ জুয়েল কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনিও দম্ভোক্তি দেখিয়ে বলেন, সার যেখানেই থেকে আসুক সেটা কৃষি কর্মকর্তা দেখবে, এখানে সাংবাদিকরা কেন আসবে, সাংবাদিকদের যা কাজ সেটা করবে, আমার ছেলেও সাংবাদিক যদি কোন সাংবাদিকরা নিউজ করে তাহলে পারলে আমরা ছেলেও তাদের বিরুদ্ধে নিউজ করবে বলে দম্ভোক্তি দেখান তিনি।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, বাহিরে থেকে সার আনার কোন সুযোগ নেই, আনলেও তাদের কাছে মেমো থাকতে হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এমন অভিযোগ পাওয়া গেছে, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি কৃষি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ডিলারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31