IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধার
Home >> প্রবাস >> লিড নিউজ >> কঙ্গোয় ভয়াবহ বন্যায় ১৭৬ জনের প্রাণহানী

কঙ্গোয় ভয়াবহ বন্যায় ১৭৬ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৭৬ জনের। স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী এ বন্যায় অসংখ্য ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দক্ষিণ কিভু প্রদেশের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) একটি নদীর পানি উপচে পড়ে। এর ফলে বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়।

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি জানিয়েছেন, বন্যায় ১৭৬ জন মারা গেছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেছেন, ২২৭টি মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। বহু স্কুল-হাসপাতাল ভেসে গেছে।

শুক্রবার আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে আসার পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ছাদের ওপর কাদামাটির স্তর জমে থাকতে দেখা গেছে।

দক্ষিণ কিভুতে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। সেখানে একই মাত্রায় ক্ষয়ক্ষতির সবশেষ ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের অক্টোবরে। সেসময় ভারি বর্ষণে সাত শতাধিক বাড়ি ধ্বংস হয়। জাতিসংঘের মতে, ওই ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।

প্রবল বৃষ্টি ও বন্যায় দেশটির অন্যান্য অঞ্চলেও মর্মান্তিক ঘটনার রেকর্ড হয়েছে। গত মাসে উত্তর কিভু প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। গত ডিসেম্বরে রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টি-বন্যায় প্রাণ হারান অন্তত ১৬৯ জন। সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31