IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> রাজশাহী >> মোহনপুরে পুলিশের বাসায় চুরি

মোহনপুরে পুলিশের বাসায় চুরি

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর মোহনপুর উপজেলায় পুলিশের বাসায় দরজার তালা ও আলমারির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৭ মে) উপজেলার একটি ভাড়াকৃত বাসা থেকে দিনের বেলায় এ চুরির ঘটনার পর রাতে থানায় মামলা দায়ের করেন রাজশাহী ডিএসবি শাখার মোহনপুর থানা জোনের এএসআই শাহরিয়ার আলম।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মোহনপুর থানাধীন কলেজ রোডের মোহনপুর গ্রামের মৃত তছের উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০) এর “আবেদা ভবন” নামক পাঁচতলা বিল্ডিং বাড়ির ৪র্থ তালার উত্তর পাশের ইউনিটে ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ডিএসবি মোহনপুর জোন এর এএসআই (নিরস্ত্র) শাহরিয়ার আলম। রোববার সকাল ১০ টার দিকে এএসআই শাহরিয়ার আলম সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে মোহনপুর থানা এলাকায় মধ্যে ও কেশরহাট এলাকায় যায়।

এমতাবস্থায় তার স্ত্রী ছেলে ও মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাসার দরজায় বাহির হতে তালা লাগিয়ে চলে যায়। স্কুল শেষে দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে ছেলে-মেয়েসহ বাসায় ভিতরে প্রবেশ করতে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে আরো দেখেন যে, স্টিলের আলমারি লক ভাঙ্গা এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটানো আছে। এসময় তিনি ভালোভাবে দেখেন যে, আলমারিতে রাখা তার ২ টি স্বর্নের তৈরি সীতা হার, ২টি স্বর্ণের তৈরি চেইন, স্বর্ণের তৈরি ২ টি আংটি চোর নিয়ে চলে গেছে। পরে তারা খোজাখুজি ও বাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে থানায় মামলা দায়ের করেছেন।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছি। চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728