ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৫ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ্মখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৯ গ্রাম হেরোইন, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


