IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সমবায় প্রতিনিধিদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

সমবায় প্রতিনিধিদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সমবায় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টা হতে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মোখলেসুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৎকালীন দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলতে সমবায় কার্যক্রম চালু করেন তিনি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরো অনেক আগেই বর্তমানের চেয়ে আরো বেশি ভালো জায়গায় পৌছে যেত। তবে এখন সুখের বিষয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে গড়ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

রাসিক মেয়র বলেন, আমি সুযোগ পেলে রাজশাহীতে সমবায় সেক্টরের উন্নয়নে কাজ করবো। আপনারা বলেছেন, দেশের অন্য জায়গায় হলেও রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ হয়নি। ভবিষ্যতে রাজশাহীতে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’ করতে চেষ্টা করবো।

মেয়র আরও বলেন, রাজশাহীর উন্নয়নে কিছু কাজ বাকি থেকে গেছে। সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবার সহযোগিতা রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সমবায়ের উপ-নিবন্ধক (প্রশাসন) নুরুন্নবী, উপ-নিবন্ধক (বিচার ও সমিতি) শাহানা শিল্পী, জেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান, মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা (বোয়ালিয়া) নাছিমা খাতুন।

স্বাগত বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31