ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় বুধবার (১৭ মে) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৪২তম প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, সাবেক প্যানেল পৌর মেয়র রুস্তম আলী প্রাং, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. শাহিন শাহ।
এছাড়াও মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, ওয়াজেদ আলী শাহ, দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসরাফিল হোসেন সরকার রনি, সদস্য সচিব হুমায়ন কবীর, সদস্য বিপুল রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।


