ধূমকেতু প্রতিবেদক : আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালান রাজশাহী টাইলস মালিক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৫ টার দিকে নগরীর হার্ডওয়ার পট্টি, কাপড় পট্টি, আরডিএ মার্কেট, গনকপাড়া প্রচার প্রচারণা চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী টাইলস মালিক সমিতির সেক্রেটারি আশিকুর রহমান তুহিন, সহ সভাপতি মোহাম্মদ আলী সরকার যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজু দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (সেন্টু) মামুন প্রমুখ।


