ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কাউন্সিলরগণের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটা হতে চারটা পর্যন্ত নগরভবনে কাউন্সিলর দপ্তরকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান।
আরও উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল।
এছাড়াও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর, আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন নাহার, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন মুক্তি, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


