IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজশাহীতে জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী এক পরিবার নিজেদের জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন।

বুধবার (২৪ মে) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২১-৩-২০২২ তারিখে রাজশাহী নিউমার্কেটের প্রধান ফটকের সামনে ছুরিকাঘাতে খুন হওয়া রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে রানা শেখকে পরিকল্পিতভাবে প্রধান আসামী করা হয়। কিন্তু পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাকে তিন নাম্বার আসামী করা হয় বলেও জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা রানা শেখের স্ত্রী শান্তা।

তিনি আরও বলেন, সেই মিথ্যা মামলাকে কেন্দ্র সেই তখন থেকেই আজ অবদি সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন সময় রানা শেখের পরিবারের উপর নানামুখি অত্যাচার ও নিপিড়ন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত গত ১৯-৫-২০২৩ ইং তারিখ সকালে ষষ্ঠিতলা নিবাসি রিংকু, জিতু, রুবেল, তাতাই, সানি, হিমেল, আকাশ ও সাব্বিরসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে রানা শেখের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে বলে দাবি তার স্ত্রী শান্তার। যার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত রানা শেখ। কিন্তু অলৌকিক কারণে সেই অভিযোগ এখনো মামলায় পরিণত না হওয়াতে ক্ষুব্ধতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগি পরিবার।

সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেন, ষষ্ঠিতলা নিবাসি হারুর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে রানাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা ধাঁরালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। আহত রানা উক্ত খুনের মামলায় এখন জামিনে আছেন। রানার স্ত্রীর দাবি, ঐ হত্যা মামলায় তার স্বামী ঘটনাস্থলে ছিলেন না। ঘটনার ভিডিও ফুটেজই তার প্রমান। ঐ সময় রানা পাশর্^বর্তী শিরোইল পুলিশ ফাড়িতে অবস্থান করছিলেন।

সংবাদ সম্মেলনে তারা আরো দাবি করেন, রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদফা তাদেও বাড়িঘরে হামলা ও লুটপাতের ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এর আগে গত ৭-৫-২০২২ ইং তারিখে অভিযুক্তরা রানার বাসায় জোড়পূর্বক প্রবেশ করে শান্তাকে মারধর করা ছাড়াও লুটপাট ও আসবাবপত্র ভাংচুর করে। ঐসময় শান্তা নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে মোকাম বিজ্ঞ বোয়ালিয়া থানা আমলী আদালত, রাজশাহীতে সাতজনের নাম উল্লেখ্য পূর্বক একটি মামলা করেন। যার সিআর মামলা নং- ৩৯৮/২০২২। সেই মামলা ও রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে স্বামী রানা শেখের উপর এমন হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি শান্তা খাতুনের।

সংবাদ সম্মেলনে রানার স্ত্রী শান্তা আরও বলেন, অভিযুক্তরা শুধু তার স্বামী ও তাকেই মারধর করেননি। রানার বৃদ্ধ বাবা-মা’র উপরও হামলা চালিয়েছে।

অভিযুক্তদের আক্রোশমূলক আচরণ, নিয়মতি ভয়ভীতি প্রদর্শন ও হামলার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এছাড়াও রিয়াজুল হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31