IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাগমারায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরিরোধে জরুরী সভা

১২ মাসে ১৩টি চুরি

বাগমারায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরিরোধে জরুরী সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পল্লী বিদ্যুতের আওতায় বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির হিড়িক পড়েছে। একটি কুচক্রিমহল কৃষকদের পানি সেচ কাজে ব্যবহৃত মটরের বৈদ্যুতিক ট্রান্সফর্মার রাতের অন্ধকারে চুরি করে বেকায়দায় ফেলছেন কৃষকদের। গত ১২ মাসে উপজেলার ১৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হাওয়া এলাকার কৃষকরা চরম হতাশায় পড়েছেন। বৈদ্যুতিক ট্রান্সফর্মার হারানোর কারণে সেচযন্ত্র বন্ধ হতে বসেছে।

একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও অন্যান্য বৈদ্যুতিক মালামাল চুরি রোধে বাগমারা জোনাল অফিস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও বাগমারা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম।

একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা ও সচেতনমূলক বক্তব্য দেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক।

সভায় বক্তব্য দেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান ও থানার এসআই সুব্রত কুমার প্রমূখ।

বক্তারা বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক মালামাল চুরি রোধে গ্রাহক, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনকে সচেতন হবার তাগিদ দেন।

গ্রাম মহল্লায় সেচ কাজে ব্যবহৃত মৌসুমের পর পর বৈদ্যুতিক ট্রান্সফর্মার পল্লী বিদ্যুৎ অফিসে হস্তান্তর ও পাহারার ব্যবস্থা ও সম্ভব হলে চুরি রোধে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের নিকটে আলোর ব্যবস্থাসহ পাহারাদার নিযুক্ত করার পরামর্শ প্রদান করেন।

তাঁরা বলেন, একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের দাম অন্ততঃ ৬০ হাজার টাকা সেটা চুরি করে তার ভিতর থেকে তামার তার ৩/৪ কেজি বিক্রির উদ্দেশ্যে নেয় দুর্র্বৃত্তরা। কেজি প্রতি ১ হাজার- ১২শ’ টাকায় বিক্রি করে বড় কোন ধরনে লাভবান না হলেও কৃষকদের বড় ধরনের ক্ষতি করে চক্রটি। এ হতে রক্ষা পেতে সকলকে সচেতন ও রোধ প্রতিরোধের তাগিদ দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31