IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিবগঞ্জে রাস্তায় সাইড দেয়া কে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত

শিবগঞ্জে রাস্তায় সাইড দেয়া কে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তায় চলার সময় সাইড দেয়া কে কেন্দ্র করে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার(৭ জুন) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়েনর শেরপুর ভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র শিহাব উদ্দিন (১৬) দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের হোসেন জানান, শিহাব তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বিকেলে বাড়ি থেকে বের হয়। এর পর শেরপুর ভান্ডারের রাস্তায় সোহেল ও নাহিদ নামক দুইজন শিহাবের আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে শিহাব বারবার তাদের অতিক্রম করে যাবার জন্য সংকেত দিতে থাকলেও সোহেল ও নাহিদ রাস্তা ঘিরে সাইকেল চালাতে থাকে। এতে প্রতিবাদ করলে তারা সাইকেল থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা বাঁশ দিয়ে সিহাবের মাথায় আঘাত করলে শিহাব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে শিহাব মারা যায়।

ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ হামলাকারী দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হামলাকারীদের একজন সোহেল শেরপুর ভান্ডার গ্রামের রোজবুল হকের ছেলে এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র।তবে নাহি দের পুনাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে নিহতের বড় ভাই সামাদ উদ্দিন জানান, তার ভাই রাস্তা দিয়ে যাবার সময় সোহেল ও তার ভাই ইব্রাহিম এবং নাহিদ রাস্তায় ব্যারিকেড দিয়ে ছোট ভাই শিহাবের উপর হামলা চালায়। হামলাকারীরা শেরপুর ভান্ডার এলাকার বাসিন্দা হাওয়াই এসময় আরও কয়েকজন তার ভাইকে মারধর করতে থাকে। তাদের হামলার কারণে মাথার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার ভাইয়ের মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031