ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলায় পৌরসভা হলরুমে বুধবার (১৪ জুন) দি হাঙ্গার প্রজেক্ট এর সহায়তায় উপজেলায় পিস ফ্যসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগ, বিএনপি, জতীয় পার্টিসহ সুশীল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা।
এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আজিজুল হক, জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হুজরীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি শিউলি রানী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাসিনুর রহমান, পবা পিএফজির কোঅডির্নেটর সাংবাদিক সোহেল মাহবু, ওয়ার্কার্স পার্টির মিনতি সরেনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।


