IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়’ বিষয়ক সেমিনার

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়’ বিষয়ক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে সপ্তাহ ব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা সপ্তাহের সপ্তাহ উদ্বোধন করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলবে। তারই ধারাবাহিকতাই শিক্ষা সপ্তাহের সপ্তাহ উদ্বোধন শেষে ইনস্টিটিউটের হল রুমে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়” শীর্ষক এক সেমিনার এবং স্কিলস কম্পিটিশন-২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়াস রাজশাহী জেলা শাখার সভাপতি আমিনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক।

সেমিনারে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়” শীর্ষক পেপার প্রেজেন্টেশনের পাশাপাশি আরও একটি সেমিনার পেপার TVET Enrolment Current Trends and Strategies to Build Smart Bangladesh শীর্ষক পেপার উপস্থাপন করা হয়। সেমিনার পেপার উপস্থাপন করেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান আবু নাসির মুহাম্মদ সিদ্দিক হোসেন ও ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রনিক্স) এস এম তাহমিদ সাদিক। সেমিনার পেপারে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষা কি ভূমিকা রাখতে পারে তাহার বিভিন্ন দিক তুলে ধরেন, পাশাপাশি কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বৃদ্ধির ক্ষেত্রে কি কি করণীয় আছে সেগুলো উল্লেখ করেন।

অতিথি বক্তব্যে জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে দূর্বল আছে তা দূর করার তাগিদ দেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়াস রাজশাহী জেলা শাখার সভাপতি আমিনুল হক বলেন, উন্নত বিশে^র মতো বাংলাদেশ কে কারিগরি শিক্ষায় আরো অনেকদূর যেতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষা ব্যাপক ভূমিকা রাখতে পারে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার এ্যাসেট প্রজেক্ট প্রোগ্রমার তিনি তার বক্তব্যে বলেন, তিনি বর্তমান সরকারের কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করেন এবং এ্যাসেস্ট প্রজেক্ট কর্তৃক রাজশাহী অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কি কি কাজ করা হবে তা তুলে ধরেন।

সেমিনারে মতামত প্রদান করেন, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সহকারী) আব্দুল মোমেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ, রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী এস.এম ইমদাদুল হক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান। বক্তারা কারিগরি শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কারিগরি শিক্ষা গুণগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

মডারেটর হিসেবে সেমিনার সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক।

সেমিনার শেষে ৬টি শিল্প প্রতিষ্ঠানের সাথে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা চুক্তি স¦াক্ষরিত হয়। দিনব্যাপি আয়োজনে অতিথিবৃন্দ স্কিলস কম্পিটিশনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থীর ইনোভেশন, স্কিলস, বিভিন্ন আইডিয়া সমূহ ঘুরে ঘুরে দেখেন। প্রতিযোগিতায় ১৫টি প্রজেক্ট প্রদর্শিত হয়। এতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিনে শেষে Smart Voice Control System with Artificial Intelligences প্রজেক্টটি ১ম স্থান, DOERS, International Online Marketplace Web Application প্রজেক্টটি ২য় এবং Mango Delight প্রজেক্টটি ৩য় স্থান অধিকার করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31