IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে আহত পিতা-পুত্র

বাঘায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে আহত পিতা-পুত্র

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পাকুড়িয়া গ্রামের আমিরুল ইসলাম বাদি হয়ে একই উপজেলার পাকুড়িয়া গ্রামের নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার (২০ জুন) বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার পানিকামড়া বাজারে অতর্কিত আক্রমন চালিয়ে আমিরুল ইসলাম ও তার পিতা কামাল হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে, প্রতিপক্ষ নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ অজ্ঞাতরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে।

বাদি আমিরুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ ডিসেম্বর পাকুড়িয়া প্রামের কাইয়ুম সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৪২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে র‌্যাব-৫। এ বিষয়ে র‌্যাবের দায়েরকৃত মামলায় পানিকামড়া দক্ষিণপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে শাকিল হোসেনকে আসামী করা হয়। পলাতক আসামী শাকিল হোসনকে প্রায় দেড় মাস আগে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। এরপর থেকে শাকিলের পরিবার তাকে (আমিরুল) সন্দেহ করে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিল। আমিরুল ইসলামের দাবি সেই জেরে তাকে ও তার পিতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল করিম জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31