IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে রথযাত্রা উৎসবের উদ্বোধন

রাজশাহীতে রথযাত্রা উৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীতে পৃথক তিনটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী, নারীনেত্রী শাহীন আকতার রেণী। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শেষ হবে।

মঙ্গলবার (২০ জুন) বিকাল ৪টায় প্রথমে হনুমান জিউর আখড়া থেকে রথযাত্রা বের করা হয়। রথযাত্রার উদ্বোধন শাহীন আকতার রেণী। এরপর ‘ঐতিহ্যবাহী রথবাড়ী’ থেকে বের করা রথযাত্রা এবং নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন তিনি ।

ইসকনের রথযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, যুগযুগ ধরে ভারতবর্ষে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব করে আসছেন ভক্তরা। মাঝে কিছু সময় নানা অপশক্তি এই রকম কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। সুখের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশ থেকে ওই সমস্ত মৌলবাদীদের কর্মকাণ্ড বন্ধ হয়েছে। আজকে তাই আড়ম্বরে আনন্দের সঙ্গে উৎসবটি পালিত হচ্ছে।

রথযাত্রার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ইসকনের শ্রী শ্রী দিগস্বর জৈনঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারী, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আরও উপস্থিত ছিলেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, মৃদুল সাহা, সনাতন বিদার্থী সংঘের সমন্বয়ক রনি সরকার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31